কোচবিহারের শীতলকুচিতে ফের গুলি, নিহত 1 আহত 32
দি নিউজ লায়ন; ভোটের ফল পেরোনোর পরই উত্তপ্ত কোচবিহার। তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলা বিজেপির একাধিক তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর।শীতলকুচিতে ভাজপার দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে নিহত এক। তৃণমূলের অভিযোগ রবিবার ফল বেরনোর পরই নিশীথ প্রামাণিকের গুন্ডাবাহিনী কোচবিহার জেলা জুড়ে সন্ত্রাস শুরু করে রবিবার রাতভর হামলা চলে শীতলকুচি মাথাভাঙ্গা দিনহাটা সিতাই এর একাধিক জায়গায় তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করা হয় তাদের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। একাধিক তৃণমূল পাটি অফিসে হামলা হয়।
তবে সব থেকে বড় ঘটনা ঘটে সোমবার সকালে শীতলকুচি তে তৃণমূলের অভিযোগ 50 থেকে 60 জন সশস্ত্র দুষ্কৃতী এখানে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় শুধুমাত্র তৃণমূল কর্মী দায়ী নয় এই দুষ্কৃতী দল একাধিক গ্রামের নিরীহ গ্রামবাসীকে উপর হামলা চালায় কেন তারা তৃণমূলকে ভোট দিয়েছে সেই অপরাধে তাদের ওপর হামলা চলে এই সময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় মানিক মৈত্র (২০) নামে এক ছাত্রের। আরো তিন জন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে।
এরা হলেন মিন্টু বর্মন, .অখিল বর্মন এবং মিঠুন বর্মন গোটা শীতলকুচি জুড়ে ভাস্কর হামলায় মোট 32 জন গত 24 ঘণ্টায় জখম হয়েছে। যদিও খুল্লামখুল্লা ভাজপার দুষ্কৃতীদের হামলার পরও সোমবার সকাল পর্যন্ত একজন দুষ্কৃতীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে কোচবিহার জেলার পুলিশ সুপার দেবাশীষ ধরের সাফাই, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এই মুহূর্তে এলাকার শান্তি রয়েছে।

Post a Comment